বাংলাদেশ ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

নুহাশ হুমায়ূনের সিনেমায় একসঙ্গে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী

সংগৃহীত ছবি

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সিরিজ নির্মাণের মাধ্যমে প্রশংসা কুড়ানোর পর এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নির্মাতা নুহাশ হুমায়ূনের। দীর্ঘ প্রস্তুতির পর শুরু হয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।

সিনেমাটির কাস্টিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। ইতোমধ্যে তিনি কয়েক দিনের শুটিংও শেষ করেছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আফজাল হোসেন।

এদিকে সিনেমাটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে তিনি এখনো শুটিংয়ে অংশ নেননি। আগামী কয়েক দিনের মধ্যেই তার অংশের দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

‘মুভিং বাংলাদেশ’-এর গল্প একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন ও নানা চড়াই-উতরাইকে ঘিরে নির্মিত হচ্ছে।

জানা গেছে, প্রায় ছয় বছর ধরে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে।

দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে।

বর্তমানে ঢাকার প্রায় ২০টি লোকেশনে টানা শুটিং চলছে। আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
নুহাশ হুমায়ূনের সিনেমায় একসঙ্গে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

নুহাশ হুমায়ূনের সিনেমায় একসঙ্গে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী

প্রকাশিত: ০৫:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬