বাংলাদেশ ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেন ধুঁকতে থাকা ম্যানইউ ছাড়েননি, জানালেন ব্রুনো ফার্নান্দেস

ছবি : রয়টার্স

চলতি মৌসুমে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দুই মৌসুম পর তারা আবারও ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে ফিরছে। তবে এর আগের কয়েকটি মৌসুম ছিল ভক্তদের জন্য হতাশার। এমন কঠিন সময়ে সুযোগ পেয়েও দল ছাড়েননি অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।

এবার সাবেক ম্যানইউ কিংবদন্তি ওয়েইন রুনির পডকাস্টে সেই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন ব্রুনো। রুনির সঙ্গে সরাসরি একই দলে খেলার সুযোগ না হলেও দুজনের মধ্যে একটি মিল রয়েছে—কঠিন সময়ে ক্লাবের প্রতি অনুগত থাকা।

২০১০ সালে রুনি একবার ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও পরে সিদ্ধান্ত বদলে ইউনাইটেডেই থেকে যান। একইভাবে সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব উপেক্ষা করে দুঃসময়ে ম্যানইউতে থেকে যান ব্রুনো ফার্নান্দেস।

তিনি বলেন, আমি থেকে গেলাম কারণ আমার মনে হয়েছিল ক্লাবকে ফেরানোর মতো আমার এখনও কিছু দেওয়ার আছে। সৌদি আরবের প্রস্তাবে প্রচুর অর্থ ছিল, কিন্তু আমার পরিবার বিশেষ করে আমার স্ত্রী বিষয়টিকে বাস্তবভাবে দেখেছে।

ব্রুনো আরও বলেন, আমরা খুব ভালোভাবে জানি, আমরা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হতে চাই না। আমরা চাই আমাদের স্বপ্ন পূরণ করতে, সন্তানদের নিয়ে ভালো জীবন কাটাতে এবং সফল হতে।

তার ভাষায়, আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি তোমার স্বপ্নগুলো পূরণ করেছ? যা চেয়েছিলে তার সব কি পেয়েছ? এই কথাটাই আমাকে বুঝিয়েছে যে সে আমার মতোই ভাবছে। তাই আমরা সিদ্ধান্ত নিই চেষ্টা চালিয়ে যাওয়ার।

তিনি আরও জানান, খারাপ সময়েও ক্লাব ছাড়ার কথা ভাবেননি তিনি। বরং দলকে আবারও ভালো অবস্থানে ফিরিয়ে আনার লক্ষ্যেই মনোযোগ দিয়েছেন।

গত মৌসুমে লিগে ১৫তম স্থানে থাকা ইউনাইটেডকে এবার উপরের দিকে তুলতে ব্রুনোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এখন তার লক্ষ্য প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগ জেতা।

উল্লেখ্য, ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩২২ ম্যাচে ১০৬ গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস। তবে দলগত সাফল্যে তিনি জিতেছেন মাত্র একটি এফএ কাপ ও একটি লিগ কাপ।

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
কেন ধুঁকতে থাকা ম্যানইউ ছাড়েননি, জানালেন ব্রুনো ফার্নান্দেস
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

কেন ধুঁকতে থাকা ম্যানইউ ছাড়েননি, জানালেন ব্রুনো ফার্নান্দেস

প্রকাশিত: ১২:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬