বাংলাদেশ ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বিশ্বকাপের আগেই জার্মান শিবিরে বড় দুঃসংবাদ

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই মাস বাকি। এমন সময় বড় দুঃসংবাদ পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ভরসার ফরোয়ার্ড সার্জ গানাব্রি। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসতে যাওয়া বিশ্বমঞ্চে দেখা যাবে না ৩০ বছর বয়সী এই তারকাকে।

ডান উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট পেয়েছেন গানাব্রি। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। ইনজুরির কারণে গত রোববার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি তিনি। যদিও সেই ম্যাচ জিতে গত ১৪ মৌসুমে ১৩তম লিগ শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। তবে শিরোপা উৎসবের মাঝেই গানাব্রির দীর্ঘমেয়াদি চোটের খবর ক্লাব ও সমর্থকদের হতাশ করেছে।

এই ইনজুরির কারণে শুধু বিশ্বকাপ নয়, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন জার্মান এই ফরোয়ার্ড। ফলে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে দুই লেগ এবং ডিএফবি পোকাল সেমিফাইনালে বায়ের লেভারকুসেনের বিপক্ষেও তাকে পাবে না বায়ার্ন মিউনিখ।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় গানাব্রি লিখেছেন, মানসিকভাবে গত কয়েকটা দিন খুব কঠিন গেছে। জার্মানির হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন এবার পূরণ হচ্ছে না। তবে ঘরে বসেই দলের জন্য সমর্থন জানাবেন তিনি।

চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন গানাব্রি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল ও ১১ অ্যাসিস্ট করে বায়ার্নের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্স ছিল ধারাবাহিক। জার্মানির জার্সিতে ৫৯ ম্যাচে করেছেন ২৬ গোল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচে ৩ গোল করে দলকে মূল পর্বে তুলতেও বড় অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।

আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। তার আগে গানাব্রির ছিটকে যাওয়া কোচিং স্টাফ ও সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগেই জার্মান শিবিরে বড় দুঃসংবাদ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বিশ্বকাপের আগেই জার্মান শিবিরে বড় দুঃসংবাদ

প্রকাশিত: ০৫:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬