মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪২:২৫

শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে নতুন বছরে: বিমান প্রতিমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:১২
শেয়ার: mail
শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে নতুন বছরে: বিমান প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।

এ ছাড়া বিমান খাতকে লাভজনক ও আধুনিক করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পর্যটন খাতকে বিদেশিদের কাছে আরও আকর্ষণীয় করতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে নতুন বছরে: বিমান প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে