সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যাটালি বেকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, বৈঠকে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আয়োজনসহ বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন মহসিন নাকভি। তিনি বলেন, স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা জরুরি।
নাকভি আরও আশা প্রকাশ করেন, ইরানের পক্ষ থেকে ইতিবাচক অগ্রগতি আসবে।
তিনি জানান, এই সংকট নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সব পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 























