বাংলাদেশ ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

গাইবান্ধায় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা মৌজায় এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বজরা কঞ্চিবাড়ী মৌজার ১৬৫৬ নম্বর দাগের ৩৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমআর মামলা নং ৬১৭/২০২৪ বিচারাধীন রয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ উপজেলা ভূমি অফিস সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোট জমির মধ্যে বাদীপক্ষ ১২ শতক এবং বিবাদীপক্ষ ২৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। এছাড়া বাদীপক্ষের দখলকৃত অংশ স্থানীয়দের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির সাজ্জাদুর রহমান সাজুর নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালানো হয়। হামলায় ইউনিয়ন সেক্রেটারি নুর আলম এবং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলামের সম্পৃক্ততার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারীরা বলেন, বিবাদীপক্ষ স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করে এবং দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এমনকি রবিউল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দেওয়ার পরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটে।

তাদের দাবি, হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত রাজা ভূঁইয়া (৬৭) বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, সংশ্লিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

গাইবান্ধায় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০১:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬