রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৮:১০

ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৭
শেয়ার: mail
ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা

ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা (সংগৃহীত ছবি)

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার সালটা অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই কম্পন আঘাত হানে।

ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৭ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে গভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল সালটা অঞ্চল। এটি সান সালভাদর দে জুজুই শহর থেকে প্রায় ২২১ কিলোমিটার পশ্চিমে এবং সান আন্তোনিও দে লস কোব্রেস থেকে ১১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, গভীর ভূমিকম্প সাধারণত ভূপৃষ্ঠে তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে।

সূত্র: ভলকানো ডিসকভারি

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা

বিস্তারিত কমেন্টে