সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২০:১২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে মাটি ধসে নিহত ২ শ্রমিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে মাটি ধসে নিহত ২ শ্রমিক

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর হালিশহর ও আগ্রাবাদ সংযোগস্থলে ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য খনন করা গর্তের মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বুধবার (২৩ এপ্রিল) রাতে বড়পোল মোড়সংলগ্ন এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তাদের দুজনের বাড়ি দিনাজপুর জেলায়। আহত সাগর ও এরশাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক্সেস রোড এলাকায় চীনা হাইড্রো নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলছিল। রাতে খননকাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল স্তূপ চার শ্রমিকের ওপর ধসে পড়ে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে খননকাজের সময় নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুই শ্রমিক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা ওয়াসার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে মাটি ধসে নিহত ২ শ্রমিক

বিস্তারিত কমেন্টে