বাংলাদেশ ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সুনেরাহ বিনতে কামালের আহ্বান: যাচাই ছাড়া ভিত্তিহীন লেখা এড়িয়ে চলার অনুরোধ

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া মন্তব্য ও লেখা প্রকাশের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভক্ত, লেখক এবং অনলাইন কনটেন্ট নির্মাতাদের উদ্দেশে তিনি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।

২১ এপ্রিল দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া প্রতিক্রিয়ায় সুনেরাহ বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই না জেনে, না বুঝে এবং যাচাই না করে নেতিবাচক বিষয় লিখে থাকেন, যা প্রায়ই তারকাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমকর্মীরা কঠোর পরিশ্রম করে পেশাদারভাবে সংবাদ প্রচার করেন এবং তাদের কাজ যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই প্রকাশিত হয়। অন্যদিকে কিছু ব্যক্তি কেবল মনোযোগ আকর্ষণ বা অন্য উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

সুনেরাহের মতে, অনুমান বা ব্যক্তিগত ধারণার ভিত্তিতে কারও সম্পর্কে লেখা অযৌক্তিক এবং ক্ষতিকর হতে পারে। এতে ভুল তথ্য ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি তৈরি হয়।

সবশেষে তিনি সবাইকে আহ্বান জানান, ভিত্তিহীন বিষয় নিয়ে সময় নষ্ট না করে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যমে আচরণ করার জন্য।

বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক নাটক এটাআমাদেরইগল্পে সায়রা চরিত্রে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করছেন।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সুনেরাহ বিনতে কামালের আহ্বান: যাচাই ছাড়া ভিত্তিহীন লেখা এড়িয়ে চলার অনুরোধ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সুনেরাহ বিনতে কামালের আহ্বান: যাচাই ছাড়া ভিত্তিহীন লেখা এড়িয়ে চলার অনুরোধ

প্রকাশিত: ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬