মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৩:২৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ডিইউজের নেতাদের সঙ্গে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সাক্ষাৎ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
ডিইউজের নেতাদের সঙ্গে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সাক্ষাৎ

ডিইউজের নেতাদের সঙ্গে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। (ছবিঃ কাল প্রকাশ)

দেশের শীর্ষ সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে তেকসাসের সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ ও সাধারণ সম্পাদক জান্নাতুন নেছা বুশরার সঙ্গে ডিইউজের নেতৃবৃন্দের বিস্তর আলোচনা হয়।
আলোচনায় সাংবাদিকতার পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা, ক্যাম্পাস সাংবাদিকদের প্রশিক্ষণ, গণমাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া ডিইউজের নির্বাহী সদস্য ও তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদের সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করা, নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে পেশাদারিত্ব বৃদ্ধি এবং সিনিয়র-জুনিয়র সমন্বয় জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় তেকসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ করিম রাকিব, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, সহ-দপ্তর সম্পাদক তাসনিম রহমান, অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল ইসলাম ঈমন, ফারজানা সুলতানা সামিয়া ও মেহেদী হাসান শ্রাবণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সাংবাদিকতার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ডিইউজের নেতাদের সঙ্গে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে