রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২৩:২৯

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ১০

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৬
শেয়ার: mail
মিঠাপুকুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ১০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ছোট শালমারা বিলে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় (৩০) এবং রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বেশ কয়েকজন জেলে ছোট শালমারা বিলে মাছ ধরতে যান। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই একাধিক জেলে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিলন রায় ও আবু তালেব মারা যান।

আহতদের মধ্যে গোল্ডেন মিয়া, লিমা বেগম, মর্জিনা বেগম, জগদীশ রায়, সুবল, নিখিল ও শামছুলসহ আরও কয়েকজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে জেলেরা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাননি। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগসমূহ: বজ্রপাত

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ১০

বিস্তারিত কমেন্টে