শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৫:০৫

সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া

বিশ্বকাপ জিতে এমন উদযাপন করতে চান রাফিনিয়া। ছবি : সংগৃহীত

২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপার স্বাদ পায়নি ব্রাজিল। সেই সময় রাফিনিয়ার বয়স ছিল মাত্র ৬ বছর। এরপর দীর্ঘ ২৪ বছরে একাধিক আসরে অংশ নিলেও সোনালি ট্রফি আর ঘরে তুলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমনকি ২০১৪ বিশ্বকাপের পর ঘরের মাটিতে অনুষ্ঠিত আসরেও সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি দলটি।

ফলে ব্রাজিলের ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো অধরা। এ অবস্থায় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে সংশয়—আগের সেই দুর্দান্ত ব্রাজিল কি আর ফিরে আসবে? এই প্রশ্নের জবাবে রাফিনিয়া জানান, ফলাফলের ওপর ভিত্তি করে সমর্থকদের প্রত্যাশা তৈরি হয়, তাই এমন সন্দেহ স্বাভাবিক।

সম্প্রতি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার এই উইঙ্গার বলেন, তারা জানেন ব্রাজিলের ইতিহাস ও সমর্থকদের চাপ কতটা বড়। তবুও দল হিসেবে লক্ষ্য একটাই—বিশ্বকাপ জয়। তিনি বলেন, পুরো জাতির প্রত্যাশা পূরণে সবাই কঠোর পরিশ্রম করছে এবং তিনি আশাবাদী এবার সফলতা আসবে।

বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকা ২৯ বছর বয়সী এই তারকা আরও বলেন, ব্রাজিলের হয়ে খেলা সবসময়ই বিশেষ কিছু এবং এই দলই ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের রেকর্ডধারী। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চাপ তিনি অনুভব করেন বলেও স্বীকার করেন রাফিনিয়া।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া

বিস্তারিত কমেন্টে