বাংলাদেশ ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

ইউটিউব ব্যবহারকারীদের জন্য নতুন আপডেটে যুক্ত হয়েছে বড় একটি পরিবর্তন। এখন চাইলে মোবাইল অ্যাপে শর্ট-ফরম ভিডিও ফিচার ‘শর্টস’ সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে। নতুন ফিচারে ‘শর্টস ফিড লিমিট’ শূন্য মিনিটে সেট করার সুবিধা রাখা হয়েছে, ফলে ব্যবহারকারীর ফিডে আর শর্টস ভিডিও দেখা যাবে না।

এর আগে গত বছরের অক্টোবর মাসে ইউটিউব এই টাইম লিমিট ফিচার চালু করেছিল, যেখানে সর্বনিম্ন সীমা ছিল ১৫ মিনিট। নির্ধারিত সময় শেষ হলে ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য নোটিফিকেশন দেখানো হতো। তবে নতুন আপডেটে সেই সীমা আরও কমিয়ে ০ মিনিট পর্যন্ত নামানো হয়েছে।

ইউটিউব জানিয়েছে, এটি মূলত অভিভাবক নিয়ন্ত্রণের অংশ হিসেবে শুরু হলেও এখন সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সেটিংস পরিবর্তনের পরও সীমিতভাবে কিছু শর্টস দেখা যেতে পারে বলে সতর্ক করেছে প্ল্যাটফর্মটি।

এই ফিচার চালু করতে ব্যবহারকারীদের ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংস > টাইম ম্যানেজমেন্ট > ডেইলি লিমিট > শর্টস ফিড লিমিট অপশনে যেতে হবে। সেখানে ০ মিনিট নির্বাচন করলেই শর্টস বন্ধ করা যাবে। চাইলে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সীমাও নির্ধারণ করা যাবে।

সূত্র: এনগ্যাজেট

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ

প্রকাশিত: ০৫:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬