বাংলাদেশ ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা

বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও মাঠে না নামায় লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, চুক্তি অনুযায়ী ওই ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। তবে মেসি পুরো ম্যাচ গ্যালারিতে বসেই কাটান বলে অভিযোগ করা হয়েছে।

আয়োজকদের দাবি, মেসির অনুপস্থিতির কারণে ভেন্যু পরিবর্তন করতে হয় এবং টিকিটের চাহিদা কমে যাওয়ায় তাদের প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, মেসির ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও পরের দিনই তিনি ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন।

এদিকে মাঠের বাইরে এই আইনি জটিলতা চললেও ইন্টার মায়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স থেমে নেই। ৯৬ ম্যাচে ৮৩ গোল করে তিনি দলকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। তবে এই মামলা আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা

প্রকাশিত: ০৬:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬