বাংলাদেশ ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সাইফ–কারিনার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

আইপিএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে যখন ব্যাট–বলের লড়াই চলছিল, তখন গ্যালারির নজর কাড়ল বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

তবে এবার আলোচনার কেন্দ্র কেবল তাদের উপস্থিতি নয়, বরং অভিনেত্রী কারিনা কাপুর খানের হঠাৎ বিরক্তি প্রকাশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালে গ্যালারিতেই স্বামী সাইফ আলি খানের সঙ্গে তাকে কিছুটা উত্তপ্ত অবস্থায় দেখা যায়।

মাঠে নবাব পরিবার

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সকে সমর্থন জানাতে সপরিবারে উপস্থিত হন পতৌদি পরিবার। কারিনা ও সাইফের সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। এছাড়াও উপস্থিত ছিলেন সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খান। সবাইকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়। গ্যালারিতে খুদে তৈমুর ও জেহকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে।

লিফটের কাছে কী ঘটেছিল?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে লিফটের কাছে ভিড় বেড়ে গেলে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। ভক্তদের ছবি তোলা ও সেলফি নেওয়ার হুড়োহুড়িতে কারিনা বিরক্ত হয়ে পড়েন।

ভিড় নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি পাশে থাকা এক ব্যক্তির সঙ্গে কিছুটা উত্তপ্তভাবে কথা বলেন। এরপর সাইফের দিকে ঘুরে রুক্ষ সুরে বলেন, কী হচ্ছে এসব?

এই মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি হলে তা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে আবার স্বাভাবিক মেজাজে কারিনা

তবে এই ঘটনার কিছুক্ষণ পরই কারিনাকে আবার স্বাভাবিক অবস্থায় দেখা যায়। তিনি ছেলেদের সঙ্গে খেলা উপভোগ করেন এবং সাইফের সঙ্গে হাসিমুখে কথা বলেন। ভক্তদের ধারণা, অতিরিক্ত ভিড় ও ব্যক্তিগত জায়গায় অনাকাঙ্ক্ষিত চাপের কারণে তিনি সাময়িকভাবে বিরক্ত হয়েছিলেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সাইফ–কারিনার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া

প্রকাশিত: ০৫:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬