বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪২:৩২
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

খাল পুনঃখনন কাজের উদ্বোধন: পিরোজপুরে কৃষি ও পানি নিষ্কাশনে নতুন দিগন্ত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
খাল পুনঃখনন কাজের উদ্বোধন: পিরোজপুরে কৃষি ও পানি নিষ্কাশনে নতুন দিগন্ত

ছবিঃ সংগৃহীত

উপজেলার বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নে কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী স্লুইসগেট থেকে শুরু করে পত্তাশী ইউনিয়নের কালাইয়া শাহজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত এই খনন কাজ চলবে।

অত্র অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই কাজের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা।

আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো স্থানীয় কৃষকদের। এই খনন কাজ সম্পন্ন হলে অত্র এলাকার কয়েক হাজার একর ফসলি জমি চাষাবাদের আওতায় আসবে এবং গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খনন কাজ চলাকালীন খালের দুই পাড়ের বাসিন্দাদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজটি সম্পন্ন করা সম্ভব হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

খাল পুনঃখনন কাজের উদ্বোধন: পিরোজপুরে কৃষি ও পানি নিষ্কাশনে নতুন দিগন্ত

বিস্তারিত কমেন্টে