বাংলাদেশ ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে ‘Highway Master Plan (HMP)-2040’-এর আওতায় বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পসমূহের ওপর একটি গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভাটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর (এমপি)। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সরকারের দীর্ঘমেয়াদি এই মাস্টার প্ল্যান পিরোজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে উন্নত মহাসড়ক নেটওয়ার্কের কোনো বিকল্প নেই।

আগামী ৫ বছরে আমাদের কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে, সেটিকে অবশ্যই আমরা গুরুত্ব দেব। যা করলে জনদুর্ভোগ কমবে, সেভাবে আমরা কাজ করলে ধাপে ধাপে পিরোজপুরকে এগিয়ে নিয়ে যেতে পারব। বিগত ২০ বছরে সড়ক ও জনপথ, এলজিইডি বা অন্যান্য সংস্থা কাজ না করায় অনেক টাকা অপচয় হয়েছে, যার ফলে আমাদের এখন বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, দেখো, যে কাজগুলো হয়নি সব তো একবারে করা সম্ভব না, তুমিও বোঝো। তবে তোমার এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জনদুর্ভোগ কমানোর জন্য যে রাস্তাগুলো না করলেই নয়, সেগুলো চিহ্নিত করো। আমি বলেছি, আমাদের কিছু রাস্তার কাজ ইতোমধ্যে ৬০–৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, আর কিছু ব্রিজের কাজ বাকি আছে। আমরা সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব।

মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে পিরোজপুর জেলার পরিকল্পিত উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন।

পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, বরিশাল সওজ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাসুদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং উপপরিচালক, স্থানীয় সরকার, পিরোজপুর (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভায় পিরোজপুর জেলার আওতাধীন মহাসড়কগুলোর উন্নয়ন, সম্প্রসারণ এবং ২০৪০ সাল নাগাদ টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বক্তারা জানান, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পিরোজপুরের সাথে অন্যান্য জেলার সংযোগ আরও সহজতর হবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সওজ পিরোজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু।

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬