রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৬:৩০

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল, গড়ল নতুন রেকর্ড

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল, গড়ল নতুন রেকর্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরিচালক আদিত্য ধরের হাত ধরে ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’—এই দুই সিনেমার সম্মিলিত বিশ্বব্যাপী আয় ৩০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজকরা হলেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর।

প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায়। শুরুতে ছবিটি নিয়ে সংশয় থাকলেও মুক্তির পর দর্শক সাড়া এবং আলোচনায় এটি দ্রুত বক্স অফিসে বড় সাফল্য পায়। সিনেমাটি বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার বেশি আয় করে ভারতের অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়।

এর পর মাত্র চার মাসের ব্যবধানে মুক্তি পায় সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন-থ্রিলারটি বিশ্বব্যাপী ইতোমধ্যেই ১৭০০ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে।

দুই সিনেমার সম্মিলিত সাফল্যে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি এখন ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ার দৌড়ে অন্যতম শীর্ষে অবস্থান করছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল, গড়ল নতুন রেকর্ড

বিস্তারিত কমেন্টে