বাংলাদেশ ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

‘আব্বার আর জামিন লাগবে না’—ফেসবুক স্ট্যাটাসে সন্তানের হৃদয়বিদারক বিলাপ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ১২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 29

বাবা জিয়াউল হক জিয়ার সঙ্গে ছেলে জাকিউর রাফিদ নাফি। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

“আব্বার আর জামিন লাগবে না, আহ্ ভাগ্য আমার! আমার আব্বার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। ক্ষমা করে দিও বাবা, আমি তোমার অযোগ্য সন্তান, ওই জেলের শক্ত লোহাগুলোর কাছে হেরে গেলাম।”

ফেসবুকে দেওয়া মো. জাকিউর রাফিদ নাফির এমন আবেগঘন স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাবার কারামুক্তির জন্য দীর্ঘদিন আইনি লড়াই করা এই সন্তানের কথাগুলো নেটিজেনদের মধ্যে ব্যাপক সহানুভূতি তৈরি করেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউল হক জিয়া (৫৫)। তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

কারা সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত হাসপাতালে তার মৃত্যু হয়।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘আব্বার আর জামিন লাগবে না’—ফেসবুক স্ট্যাটাসে সন্তানের হৃদয়বিদারক বিলাপ

প্রকাশিত: ১২:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬