শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৬:১০
শিরোনাম
● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি পরাজিত শক্তি: রিজভী ● সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ ● দেশের ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, শিগগিরই আসছে সুখবর: ত্রাণমন্ত্রী ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

“আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম”: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৭
শেয়ার: mail
“আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম”: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বাংলাদেশের সিলেট সীমান্তের উজানে ভারতের বরাক নদীতে নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্তব্য করেছেন, বাংলাদেশের কিছু অতীত সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক আলোচনার সময় তিনি বলেন,
“আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ এনেছিলাম।”

তিনি আরও দাবি করেন, টিপাইমুখ বাঁধটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত বাস্তবায়ন করেছিল।

এর আগে অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বরাক নদীর উজানে টিপাইমুখ বাঁধের কারণে সিলেট অঞ্চলে বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের কথা তুলে ধরেন।

তিনি প্রশ্ন রাখেন, এই বাঁধের কারণে সৃষ্ট পরিবেশগত ও পানিসংকট নিরসনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী।

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিপাইমুখ বাঁধ ইস্যুটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং সরকার সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

“আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম”: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বিস্তারিত কমেন্টে