বাংলাদেশ ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিআইডব্লিউটিএ’র সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠক কাল Logo বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে’—তারেক রহমান Logo চিতলমারীতে ১৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিতে মাঠে নামল স্বাস্থ্য বিভাগ Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ Logo বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ Logo সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’

‘নাহিদ রানা আমাদের ট্রাম্প কার্ড’: প্রশংসায় দুই কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

পিএসএলে গতি ও আগ্রাসী বোলিংয়ে নজর কাড়ার পর এবার বাংলাদেশি পেসার নাহিদ রানা আবারও আলোচনায়। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর দেশে ফেরার পরও তার প্রশংসা অব্যাহত রয়েছে।

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ। এই সিরিজে নাহিদ রানাকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

আজ সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী এই পেসারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিমন্স বলেন, নাহিদ রানা আমাদের ট্রাম্প কার্ড। আমাদের তাকে সুরক্ষিত রাখতে হবে এবং নিয়মিত ফিট রাখতে হবে, যাতে সে বাংলাদেশের হয়ে নিজের সেরাটা দিতে পারে।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সব ধরনের চ্যালেঞ্জের জন্য দল প্রস্তুত এবং প্রতিপক্ষ যেসব জায়গায় চাপ তৈরি করতে পারে, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে।

অন্যদিকে নিউজিল্যান্ডের সহকারী কোচ রব ওয়াল্টারও নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশে এমন গতিময় ফাস্ট বোলার থাকা দারুণ ব্যাপার। সে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে, যা অবশ্যই চ্যালেঞ্জিং।

তবে ওয়াল্টার জানান, ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং নিজেদের স্কিল কাজে লাগানোই তাদের মূল লক্ষ্য। পেসারদের মোকাবিলা করা নিউজিল্যান্ড দলের জন্য নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে আসন্ন সিরিজে নাহিদ রানা দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিআইডব্লিউটিএ’র সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠক কাল

‘নাহিদ রানা আমাদের ট্রাম্প কার্ড’: প্রশংসায় দুই কোচ

প্রকাশিত: ০৫:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬