বাংলাদেশ ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী Logo নও মুসলিম না হিন্দু— মরদেহ সৎকার নিয়ে দ্বন্দ্ব, ময়নাতদন্তের প্রস্তুতি Logo কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস Logo কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস Logo কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ Logo নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন Logo আনুষ্ঠানিক অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট

শাপলা চত্বর মামলায় নতুন আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

তদন্তে সম্পৃক্ততা মিলেছে, আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন (ফাইল ছবি)

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে আসামি করা হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন-কে। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ওই ঘটনার সময় দায়িত্বে থাকা আরও কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া যাচ্ছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক র‍্যাব কর্মকর্তা হিসেবে মামুনের ভূমিকার প্রমাণ মিলেছে।

চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সিভিলিয়ান বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য—যেই হোক, সম্পৃক্ততা পাওয়া গেলে সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।

এ মামলায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ আরও কয়েকজন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

শাপলা চত্বর মামলায় নতুন আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

প্রকাশিত: ০৪:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬