বাংলাদেশ ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

ভূমি অধিগ্রহণের স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর

ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

বুধবার (১৫ এপ্রিল) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভূমি মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে বাংলাদেশে ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনো অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ ও জটিল। সরকার এখন এডহক পদ্ধতি থেকে বেরিয়ে এসে একটি নিয়মতান্ত্রিক ডিজিটাল ভূমি অধিগ্রহণ কাঠামো গঠনের দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখল বিধিমালার খসড়া প্রণয়ন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদানের জন্য একটি ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর কাজ চলছে। এর মাধ্যমে দীর্ঘসূত্রিতা ও হয়রানি কমে আসবে এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশগুলো একটি আধুনিক ও জনবান্ধব ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধি শ্রী কুমার তাদিমাল্লা, ডং কিউ কোয়াক এবং মো. আক্তারুজ্জামান বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভূমি অধিগ্রহণের স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর

প্রকাশিত: ০১:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬