বাংলাদেশ ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সকাল সাড়ে ৮টার দিকে ডাকবাংলো মোড় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উপজেলা প্রশাসন ও সুধীজনদের অংশগ্রহণে দড়ি টানাটানি প্রতিযোগিতা। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবকে ঘিরে শহীদ মিনার চত্বরে বসে নানা ধরনের স্টল। বিশেষ করে পিঠাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন এবং আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। উপস্থাপনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

আনন্দ-উচ্ছ্বাস ও ঐতিহ্যের মেলবন্ধনে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

প্রকাশিত: ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬