বাংলাদেশ ১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে শুল্ক কমানোর উদ্যোগ সরকারের

প্রতীকী ছবি

মোবাইল ফোন গ্রাহকদের স্বস্তি দিতে আসন্ন বাজেটে শুল্কহার কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে টেলিকম খাতে গ্রাহকসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, টেলিকম খাতে করের চাপ সরাসরি গ্রাহকের ওপর পড়ে। বর্তমানে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে মাত্র ৬২ টাকার সেবা পান, বাকি ৩৮ টাকা কর হিসেবে কেটে নেওয়া হয়।

তিনি বলেন, এই কর কাঠামো কমিয়ে গ্রাহকদের জন্য স্বস্তি আনার পরিকল্পনা চলছে। একই সঙ্গে টেলিকম ও ব্রডব্যান্ড সেবার মান উন্নয়নে একটিভ শেয়ারিংয়ের সুযোগ বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা আরও জানান, দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি শক্তিশালী কানেক্টিভিটি, ডিজিটাল পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা। এ লক্ষ্যে ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি’ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে নাগরিকরা একটি একক ডিজিটাল পরিচয়ের মাধ্যমে সব সেবা নিতে পারেন।

তিনি বলেন, ভবিষ্যতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে পরিচয়, আর্থিক লেনদেন ও সরকারি সেবা একসঙ্গে পাওয়া যাবে। পাশাপাশি আইসিটি খাতের অবদান জিডিপিতে ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে শুল্ক কমানোর উদ্যোগ সরকারের

প্রকাশিত: ০৫:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬