বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৫:০৬
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

ভোলার মনপুরায় গৃহবধূর ওপর নৃশংস নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৪৫
শেয়ার: mail
ভোলার মনপুরায় গৃহবধূর ওপর নৃশংস নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় ১০ বছরের মেয়ের সামনে এক গৃহবধূকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের এক নৃশংস ঘটনা ঘটেছে। গত ১০ এপ্রিল দিবাগত রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।

এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. মিরাজকে (২৫) পুলিশ গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে থাকায় তিনি তার ১৩ বছরের ছেলে ও ১০ বছরের মেয়েকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার রাতে মিরাজ ও তার সহযোগীরা প্রথমে মাটি খুঁড়ে ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা গৃহবধূর মুখ চেপে ধরে মেয়ের সামনেই তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং যাওয়ার সময় স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে অপরাধীদের ধরার জন্য ভুক্তভোগীর বাবা রাতে পাহারায় বসেন। ১২ এপ্রিল রাতে অভিযুক্তরা আবারও ওই বাড়িতে হানা দিলে তিনি মিরাজকে চিনে ফেলেন এবং তাকে ধরার চেষ্টা করেন। এসময় মিরাজ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠায়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মিরাজসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ দ্রুততম সময়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। ভুক্তভোগী গৃহবধূকে বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ধর্ষণ ভোলা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভোলার মনপুরায় গৃহবধূর ওপর নৃশংস নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে