বাংলাদেশ ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে

নৌপরিবহন ও পরিকল্পনা কমিশনে দুই সচিবের দপ্তর অদলবদল

সংগৃহীত ছবি

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকারিয়াকে নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রশাসনিক বদলি ও নিয়োগের তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপন অনুযায়ী, নূরুন্নাহার চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বদলি করে পরিকল্পনা কমিশন-এ সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে জাকারিয়াকে পরিকল্পনা কমিশন থেকে সরিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়-এর নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে জাকারিয়াকে গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং পরে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হয়।

kalprakash.com/SS

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
নৌপরিবহন ও পরিকল্পনা কমিশনে দুই সচিবের দপ্তর অদলবদল
জনপ্রিয় সংবাদ

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

নৌপরিবহন ও পরিকল্পনা কমিশনে দুই সচিবের দপ্তর অদলবদল

প্রকাশিত: ১২:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬