মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৩:১৭
শিরোনাম
● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক

সংগৃহীত ছবি

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। ওই সময়ও যুক্তরাষ্ট্রে ছিলেন বিএনপির এই নেতা।
তবে তার পদত্যাগের পেছনে অন্য কারণও রয়েছে বলে দলীয় অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির অভ্যন্তরীণ সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অসন্তোষ থেকেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ওসমান ফারুক কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হন এই বিএনপি নেতা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক

বিস্তারিত কমেন্টে