বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৮:৫২
শিরোনাম
● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

স্বাস্থ্য খাতে ৩ হাজার ৫০৩টি নতুন পদ সৃষ্টি করেছে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
স্বাস্থ্য খাতে ৩ হাজার ৫০৩টি নতুন পদ সৃষ্টি করেছে সরকার

দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে গত নয় মাসে ৩ হাজার ৫০৩টি নতুন পদ সৃষ্টি করেছে সরকার। দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশেষায়িত স্বাস্থ্যপ্রতিষ্ঠান এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনের ভিত্তিতে এসব পদ তৈরি করা হয়েছে।

২০২৬ সালের পদ সৃজনসংক্রান্ত সংকলিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, কারিগরি ও প্রশাসনিক জনবলসহ বিভিন্ন শ্রেণির পদ অন্তর্ভুক্ত রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানের জন্য ক্যাডার, নন-ক্যাডার, নার্সিং ও অন্যান্য শ্রেণিতে এসব পদ সৃষ্টি করা হয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির ক্যাডার পদ (গ্রেড-৯ ব্যতীত) সৃষ্টি করা হয়েছে ৮২৯টি। নবম গ্রেডের ক্যাডার পদ ৮৫৭টি, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদ ১৬টি এবং প্রথম শ্রেণির নার্সিং পদ একটি। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির নার্সিং পদ ১ হাজার ১৩৯টি, দ্বিতীয় শ্রেণির নন-নার্সিং পদ ১৯টি, তৃতীয় শ্রেণির পদ ৫৩১টি এবং চতুর্থ শ্রেণির পদ ১১১টি।

নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে শিশুস্বাস্থ্য, কিডনি চিকিৎসা ও বিশেষায়িত স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও খুলনায় পাঁচটি শিশু হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে।

এ ছাড়া দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টারের জন্য ৬১৬টি পদ তৈরি করা হয়েছে। জেলা পর্যায়ে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং কেন্দ্রগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চিকিৎসক, নার্স ও কারিগরি জনবলের এসব পদ সৃষ্টি করা হয়েছে।

কিডনি রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণে আরও ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি ও ডায়ালাইসিস সেন্টারের জন্য ৩৯০টি পদ সৃষ্টি করা হয়েছে।

বিশেষায়িত চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ৩৩৬টি এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ২০৬টি পদ তৈরি করা হয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্টি করা হয়েছে ২৪৬টি পদ।

জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যপ্রতিষ্ঠানেও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২২টি, জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৬টি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ২৭টি এবং বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি পদ সৃষ্টি করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারের জন্য আটটি এবং সিরাজগঞ্জ ও হবিগঞ্জের বাহুবলে ২০ শয্যাবিশিষ্ট দুর্ঘটনা ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য ২২টি পদ তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য খাতে নতুন পদ সৃষ্টির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাসসকে বলেন, নতুন পদ সৃজনের উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিনের জনবল সংকট কমানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, শিশু হাসপাতাল, কিডনি ডায়ালাইসিস সেন্টার, হৃদরোগ ও ক্যানসার চিকিৎসাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যপ্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর সংখ্যা বাড়লে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। এতে জটিল রোগের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর নির্ভরতা অনেকটাই কমে আসতে পারে।

সূত্র: বাসস।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্বাস্থ্য খাতে ৩ হাজার ৫০৩টি নতুন পদ সৃষ্টি করেছে সরকার

বিস্তারিত কমেন্টে