বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫৩:২২
শিরোনাম
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি

এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ঘোষণা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ঘোষণা

সংগৃহীত ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে কেন্দ্র তালিকা, কেন্দ্র কোড, সংশ্লিষ্ট কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য প্রকাশ করে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন এবং গোপনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী জেলা প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

এছাড়া প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্র-এ পাঠাতে হবে এবং উত্তরপত্রসমূহ নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষার তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ শিক্ষক কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন।

নতুন কেন্দ্র অনুমোদন, কেন্দ্র পুনঃস্থাপন এবং বাতিলকৃত কেন্দ্রের তালিকাও প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের তালিকা দেখুন এখানে

এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের তালিকা দেখুন এখানে

এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র অনুমোদন এবং কেন্দ্র পুনঃস্থাপনের তালিকা দেখুন এখানে

kalprakash.com/SS

ট্যাগসমূহ: এইচএসসি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ঘোষণা

বিস্তারিত কমেন্টে