শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩২:১৪
শিরোনাম
● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড

পবিত্র আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
পবিত্র আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেম-এ অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুনরায় চালু হওয়ার পর শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই জুমার নামাজে এক লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর সংঘাত শুরু হলে জেরুজালেমের ওল্ড সিটির গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়। এই এলাকায় মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ, ইহুদিদের জন্য ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার অবস্থিত।

দীর্ঘ সময় এসব স্থান বন্ধ থাকায় চলতি বছর পবিত্র রমজান মাসেও আল-আকসায় প্রবেশ করতে পারেননি মুসলমানরা।

জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ জানিয়েছে, শুক্রবারের জুমায় এক লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। বিভিন্ন লাইভ ফুটেজে পুরো চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ দেখা গেছে।

নামাজে অংশ নিতে আসা ৩০ বছর বয়সী মোহাম্মদ সাঈদেহ বলেন, ভবিষ্যতে যেন আর আল-আকসা বন্ধ না করা হয় এবং জেরুজালেম কিংবা পশ্চিম তীর—সব স্থান থেকে মুসল্লিরা যেন নির্বিঘ্নে এই পবিত্র স্থানে আসতে পারেন।

তবে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য এখনও বয়স ও অনুমতিপত্র সংক্রান্ত কঠোর বিধিনিষেধ বহাল রেখেছে ইসরায়েল।

সূত্র: এএফপি ও টাইমস অব ইসরায়েল

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পবিত্র আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

বিস্তারিত কমেন্টে