বাংলাদেশ ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাগমারায় শিক্ষার সংযোগ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা পরিষদ লাইব্রেরির উদ্যোগে ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত শিক্ষার সংযোগ বইয়ের মোড়ক উন্মোচন এবং বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বইটির মোড়ক উন্মোচন করা হয়। পরে বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও গ্রন্থটির লেখক ড. মুহাম্মদ আব্দুল মুমিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ আদর্শ কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেশ আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং যুক্তিবাদী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বই জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে এবং বিতর্ক প্রতিযোগিতা চিন্তা ও প্রকাশ ক্ষমতা বৃদ্ধি করে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগমারায় শিক্ষার সংযোগ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬