রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৬:৪৭

ইতিহাস গড়লেন এমবাপ্পে, মেসি-রোনালদোকে পেছনে ফেলার পথে

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:১২
শেয়ার: mail
ইতিহাস গড়লেন এমবাপ্পে, মেসি-রোনালদোকে পেছনে ফেলার পথে

সংগৃহীত ছবি

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস রচনা করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ১৪-এ পৌঁছেছে।

এর ফলে এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ গোলদাতাদের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেন, যেখানে আছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, হোসে আলতাফিনি, রুড ভ্যান নিস্তেলরয়, রবার্ট লেভানদোস্কি ও করিম বেনজেমা। তবে এই কীর্তি একাধিকবার করেছেন একমাত্র রোনালদো।

এবার এমবাপ্পের লক্ষ্য আরো বড়। এক আসরে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। মাত্র তিন গোল দূরে থাকা এমবাপ্পে চাইলে রেকর্ড স্পর্শ বা ভাঙতেও পারেন এবং চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বলভাবে লিখতে পারেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইতিহাস গড়লেন এমবাপ্পে, মেসি-রোনালদোকে পেছনে ফেলার পথে

বিস্তারিত কমেন্টে