বাংলাদেশ ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

অপরাধীদের টার্গেট সাংবাদিকদের নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যার চেষ্টা: সোহাগ আরেফিন

সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ঋণখেলাপি ও মামলাবাজির অভিযোগে অভিযুক্ত এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাবুদ্দিন আলম গং কর্তৃক সাংবাদিক আরিয়ান লেলিনকে মিথ্যা মামলায় হয়রানি এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজের ব্যানারে অংশ নেন জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক সি ভিশনের সম্পাদক এস এম আকাশ, দৈনিক এখনই সময়ের বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সাংবাদিক আবু হেনা খোকন, বিএমইউজে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, সিআরএ’র সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, মানবাধিকার নেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক নেতা শিব্বির আহমেদ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত, সাংবাদিক রাজীব ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, রেজাউল করিম বাবলু, সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, চ্যানেল এস প্রতিনিধি রুমেন চৌধুরী, মো: জামশেদ ইসলাম, সানি দাশসহ বিভিন্ন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

বক্তারা বলেন, আরিয়ান লেলিন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে ঋণখেলাপি ও মামলাবাজির অভিযোগে অভিযুক্ত এস এ গ্রুপের স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে হেনস্থা করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।

বক্তারা আরও বলেন, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম গং এর বিরুদ্ধে ব্যাংক লুট, ঋণখেলাপি ও বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে তাদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

বিএমইউজে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, অপরাধীদের টার্গেট সাংবাদিকদের নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো এবং সাংবাদিক হত্যা। এর পেছনে মূল কারণ হলো—মাদক, চাঁদাবাজি, জমি দখল এবং অপরাধ সংক্রান্ত সংবাদ প্রকাশ। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে বা প্রকাশিত সংবাদের কারণে হামলার শিকার হচ্ছেন।

সাংবাদিক নেতারা দাবি করেন, সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলাগুলো নিঃশর্তভাবে প্রত্যাহার করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

অপরাধীদের টার্গেট সাংবাদিকদের নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যার চেষ্টা: সোহাগ আরেফিন

প্রকাশিত: ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬