শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৮:৪২
শিরোনাম
● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের ● শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী ● তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের ● শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী ● তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

জুনে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৪৩
শেয়ার: mail
জুনে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল জুন উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন।

গত শনিবার (৪ এপ্রিল) বাফুফেতে জাতীয় দল কমিটির সভায় মিয়ানমার, থাইল্যান্ড ও মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট আয়োজনের আলোচনা চলছিল। কিন্তু মাত্র ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ইউরোপের নিম্ন র‌্যাংকিংয়ের দেশ সান মারিনোর সঙ্গে খেলা চূড়ান্ত করেছে।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জাতীয় দল কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, জুন উইন্ডোতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বিপক্ষে ম্যাচ বা টুর্নামেন্টের সম্ভাবনা ছিল। তবে কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ সান মারিনোর সঙ্গে খেলার ঘোষণা দিয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জুনে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল

বিস্তারিত কমেন্টে