শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০২:৩৪

কেরানীগঞ্জ লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ছয়জনের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
কেরানীগঞ্জ লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ছয়জনের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত

ছবিঃসংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার পাশে অবস্থিত একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে পুলিশের বরাতে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এ ঘটনায় আহত দুজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরোনোর পরও উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিহত ও আহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে তাদের খোঁজ খবর নিচ্ছেন।

গত শনিবার দুপুরে কদমতলীর ওই লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চারটি ইউনিট উদ্ধার কাজে যুক্ত হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কেরানীগঞ্জ লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ছয়জনের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত

বিস্তারিত কমেন্টে