বাংলাদেশ ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, আহত হলেও শঙ্কামুক্ত: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে নিখোঁজ হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। টানা ২৪ ঘণ্টা নজরদারি ও অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে মার্কিন সামরিক বাহিনী।

ট্রাম্প বলেন, পাইলট আহত হয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাকে উদ্ধারে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত এক ডজনেরও বেশি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি, যা ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও আধিপত্যের প্রমাণ।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এফ-১৫ই যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা অতিক্রমের সময় হামলার শিকার হলে পাইলট নিখোঁজ হন। পরে বিশেষ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আমরা তাকে খুঁজে পেয়েছি। এটি মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, আহত হলেও শঙ্কামুক্ত: ট্রাম্প

প্রকাশিত: ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬