বাংলাদেশ ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও চোর চক্রের ৬ সদস্য আটক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের ২ সদস্য এবং ৪ জন মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী ও এসআই ভবতোষ কান্তি দে-এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা বেচাকেনার সময় প্রথমে দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের মো. এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী (৩০), দেবিদ্বারের ভিংলাবাড়ী এলাকার মো. লিটন (২৪) ও মো. লিটন (৪২)। এ ছাড়া অভিযান চলাকালে পৌরসভার পুরাতন বাজার এলাকার মো. সুমন (৩০) এবং মাশিকাড়া এলাকার মো. শরীফ (২৪) নামে চোর চক্রের আরও ২ সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভিংলাবাড়ী ও মির্জানগর থেকে আটককৃতদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ৬ জনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও চোর চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত: ০৬:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬