মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪১:২৪
শিরোনাম
● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি

৮ বছরের আইনি লড়াই শেষে মানহানি মামলায় জয় পেলেন আলী জাফর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
৮ বছরের আইনি লড়াই শেষে মানহানি মামলায় জয় পেলেন আলী জাফর

দীর্ঘ প্রায় আট বছর ধরে চলা বহুল আলোচিত মানহানি মামলায় গায়িকা মিশা শাফির বিরুদ্ধে আইনি বিজয় অর্জন করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা আলী জাফর।

গত ৩১ মার্চ লাহোরের একটি আদালত আলী জাফরের পক্ষে রায় দিয়ে মিশা শাফিকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আদালত জানায়, মিশা শাফি একাধিক শুনানিতে অনুপস্থিত ছিলেন এবং তার অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন।

অন্যদিকে, আলী জাফর তার পক্ষের সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেন, যার ভিত্তিতেই চূড়ান্ত রায় দেওয়া হয়।

রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় আলী জাফর বলেন, তিনি এটিকে কারও পরাজয় হিসেবে দেখছেন না; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় মিশা শাফি আলী জাফরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে এর জেরে আলী জাফর মানহানির মামলা করেন, যা পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম দীর্ঘ ও আলোচিত আইনি লড়াই হিসেবে পরিচিতি পায়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

৮ বছরের আইনি লড়াই শেষে মানহানি মামলায় জয় পেলেন আলী জাফর

বিস্তারিত কমেন্টে