রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৮:১৪
শিরোনাম
● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

নওগাঁয় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩০
শেয়ার: mail
নওগাঁয় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে শ্যামল (৫৫), সাপাহার উপজেলার আবু তাহের (৫৬), তার ছেলে কামাল হোসেন (২৩) এবং মহাদেবপুর উপজেলার মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬)।

পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সন্নাইগাছি-খাটাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় রশি টেনে রাস্তা অবরোধ করে একদল ডাকাত। তারা দুটি মোটরসাইকেলে থাকা ছয় আরোহীকে জিম্মি করে হাসুয়া ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ প্রায় ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১৯০ সিসি ডিসকভার মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

ঘটনার পর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। পরবর্তীতে ২৪ ঘণ্টার মধ্যে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাস্ক, রশি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগসমূহ: আটক ডাকাত

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

বিস্তারিত কমেন্টে