বাংলাদেশ ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

লারিজানির স্থলে নিয়োগ পাওয়া কে এই বাঘের?

মোহাম্মদ বাঘের জোলঘাদর

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন। এর আগে গুরুত্বপূর্ণ এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন আলী লারিজানি। অবশেষে তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বাঘের জোলঘাদর। খবর আলজাজিরা।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই ঘোষণা দেন।

ইরানের প্রেস টিভির এক সংবাদে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের আদেশে এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবা খামেনির অনুমোদনে জোলকাদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে নিয়োগ করা হয়।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি-আমেরিকান হামলায় হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান লারিজানি নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মুখ। এর আগে তিনি ইরানের বিচার বিভাগীয় ব্যবস্থায় কৌশলগত, সামাজিক-নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ বিষয়ক দায়িত্ব পালন করেছেন।

সবশেষ ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর। এ ছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছিলেন তিনি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লারিজানির স্থলে নিয়োগ পাওয়া কে এই বাঘের?

প্রকাশিত: ০৮:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬