বাংলাদেশ ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে Logo মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি Logo এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল Logo ইসলামী অর্থনীতির শীর্ষ ১০ বিদ্যাপীঠ Logo ফিরে আসো রবের আহ্বানে: তওবা, দোয়া ও আশার বার্তা Logo লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ইমাম হত্যা: সাবেক ডিএমপি কমিশনার ও ওসির বিচার শুরুর আদেশ

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০১:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শিক্ষার্থী ইমাম হোসেন তাইম নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল যাত্রাবাড়ীর রাজপথে ২০২৪ সালের ২০ জুলাই পুলিশের গুলিতে নিভে যায় শিক্ষার্থী ইমাম হোসেন তাইমের জীবন। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিথর ও গুলিবিদ্ধ তাইমকে অত্যন্ত কাছ থেকে পুনরায় গুলি করছে পুলিশ, যা সেই সময় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

সেই নির্মম হত্যাকাণ্ডের দায়ে এবার বিচারের মুখোমুখি পুলিশ কর্মকর্তারা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ওসি আবুল হাসানসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আগামী ২৯ মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

একই দিনে ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন আন্দোলনে আহত ইমরান হোসেন। ট্রাইব্যুনালে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অন্যদিকে, রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

এছাড়া কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল-২।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু

ইমাম হত্যা: সাবেক ডিএমপি কমিশনার ও ওসির বিচার শুরুর আদেশ

প্রকাশিত: ০১:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬