বাংলাদেশ ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে Logo মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি Logo এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল Logo ইসলামী অর্থনীতির শীর্ষ ১০ বিদ্যাপীঠ Logo ফিরে আসো রবের আহ্বানে: তওবা, দোয়া ও আশার বার্তা Logo লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দিচ্ছে সরকার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে এই সম্মানীর পরিমাণ কত হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগেই নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশপথে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন বলেন, “নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান করা। সেই ধারাবাহিকতায় সরকার পবিত্র ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এই ভাতা চালু করা হবে।”

সম্মানী ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এই অংক চূড়ান্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, আজই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন এবং সেখানে দায়িত্বরত পুরোনো কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী ও পলিসি কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।

ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দিচ্ছে সরকার

প্রকাশিত: ০৫:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬