বাংলাদেশ ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন।

রোববার রাতেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে।

পোস্টে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি। সেখানে তিনি মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে বক্তব্য ও আলোচনা করবেন।

সফরকালে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এ সময় প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফর শেষে আগামী ১৯ মে রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে।

kalprakash.com/SS

রবিবার, ১০ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন আসিফ মাহমুদ

প্রকাশিত: ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬