জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তিনি সেখানে কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন বলে তাদের জানা রয়েছে।
রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে এক বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ মন্তব্যটি করেন।
তিনি বলেন, আমরা যতটুকু জানি শেখ হাসিনা ভারতে অবরুদ্ধ অবস্থায় আছেন। যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া।
একই সঙ্গে তিনি বলেন, কেউ চাইলে তাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন, এরপরের বিষয় বাংলাদেশের আইন অনুযায়ী দেখবে।
সংবাদ সম্মেলনে এনসিপির আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 























