বাংলাদেশ ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ইনস্টাগ্রামে বন্ধ হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা

বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ বা ডিএমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা বন্ধ করে দিয়েছে মেটা। ফলে এখন থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা আদান-প্রদানে আগের মতো সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত হবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এ সিদ্ধান্ত প্রযুক্তি খাতে বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ প্রতিষ্ঠানটি আগে এন্ড-টু-এন্ড এনক্রিপশনকে ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে তুলে ধরেছিল।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমন একটি ব্যবস্থা, যেখানে শুধুমাত্র বার্তা প্রেরক ও গ্রহীতাই মেসেজ দেখতে পারেন। তবে শিশু সুরক্ষা ও অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, এই প্রযুক্তির আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড গোপন থেকে যেতে পারে।

মেটার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিশু অধিকারবিষয়ক সংগঠনগুলো। তাদের মতে, এতে অনলাইনে শিশু নির্যাতন, হয়রানি বা অপরাধ শনাক্ত করা আরও সহজ হবে। অন্যদিকে, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কাজ করা সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যবহারকারীর প্রাইভেসির জন্য বড় ধাক্কা।

২০১৯ সালে মেটা ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। পরে ২০২৩ সালে মেসেঞ্জারে এটি ডিফল্ট সুবিধা হিসেবে চালু হলেও ইনস্টাগ্রামে তা সীমিত আকারে ব্যবহারের সুযোগ ছিল।

সম্প্রতি মেটা তাদের শর্তাবলি হালনাগাদ করে জানায়, ২০২৬ সালের ৮ মে থেকে ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং আর কার্যকর থাকবে না। প্রতিষ্ঠানটির দাবি, খুব কম ব্যবহারকারী এ ফিচারটি ব্যবহার করায় এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে ব্যবহারকারীর তথ্য ব্যবহারের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

বর্তমানে সিগন্যাল, হোয়াটসঅ্যাপ, আইমেসেজ ও গুগল মেসেজে ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু রয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ইনস্টাগ্রামে বন্ধ হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা

প্রকাশিত: ০৩:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬