বাংলাদেশের সঙ্গে স্থায়ী ও টেকসই বন্ধুত্ব গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না।
তিনি আরও বলেন, ভারতের রাজ্যসভা নির্বাচনসহ রাজনৈতিক পরিবর্তন হলেও ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দিল্লিকে অবশ্যই বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
এ সময় দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























