মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৮:২৮
শিরোনাম
● ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান ● যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ● ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা: মজুরি বোর্ড চেয়ারম্যান ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা ● শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান ● যে কারণে স্বপ্না খাতুনকে খালাস দিলেন হাইকোর্ট ● এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ● ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকরা: মজুরি বোর্ড চেয়ারম্যান ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার, বাগমারা প্রেসক্লাবের নিন্দা ● শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ● চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার ● তেজগাঁও কলেজে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করছে ছাত্রদল ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

সংগৃহীত ছবি

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১২৯টি ফ্লাইটে তারা সৌদিতে যান।

রোববার (১০ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, এয়ারলাইনস ও সৌদি আরব সূত্রের বরাতে হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনস এর ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এর উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী

বিস্তারিত কমেন্টে