বাংলাদেশ ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় হাঁসের বাচ্চা খেতে আসা কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাঁসুয়া (কাঁচি) ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত মর্জিনা বেগম (৫০) উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোকাব্বের আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেল আড়াইটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল। ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুড়ে মারে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ডা. সুনীলের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মজনুর সন্তান আলিফের অসাবধানতাবশত ছোড়া হাঁসুয়াতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান বলেন, রাজশাহীর রাজপাড়া থানা থেকে ভোর ৪টার দিকে একটি বার্তা আসে। পরে ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে এসআই শাজাহানের নামে সেটি এন্ডোর্স করা হয় এবং ঘটনার বিস্তারিত জেনে থানার পক্ষ থেকে ফিরতি বার্তা পাঠানো হয়েছে।

শুক্রবার, ৮ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত: ০৩:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬