বাংলাদেশ ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আইপিএল ব্যস্ততায় পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স (ডানে) ও ট্রাভিস হেড। ছবি : এএফপি

আইপিএল ও আন্তর্জাতিক সিরিজের সূচি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ায় পাকিস্তান সফরে পূর্ণ শক্তির দল না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজের প্রথম ম্যাচ ৩০ মে, আর আইপিএলের ফাইনাল ৩১ মে হওয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে দলে।

আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার একাধিক শীর্ষ তারকা—প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডসহ অনেকেই প্লে-অফে খেলবেন, যা তাদের পাকিস্তান সফরে অনুপস্থিত থাকার সম্ভাবনা বাড়িয়েছে।

আইপিএলের লিগ পর্ব শেষ হবে ২৪ মে, এরপর ২৬ মে শুরু হবে প্লে-অফ। অস্ট্রেলিয়া দল ২৩ মে পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও সেই সময় অধিকাংশ তারকা আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন।

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন কামিন্স ও হেড, আর হ্যাজলউড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এই তিন দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বেশি থাকায় তাদের পাকিস্তান সফরে না যাওয়াই প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ও কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিনের দল এখনও প্লে-অফ দৌড়ে আছে, ফলে তাদের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

তবে মিচেল মার্শ ও জশ ইংলিসের মতো কিছু খেলোয়াড়, যাদের দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ার পথে, তাদের পাকিস্তান সিরিজে খেলার সম্ভাবনা বেশি।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পাকিস্তান নয়, সামনে ব্যস্ত সূচির কারণে জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও অস্ট্রেলিয়া বড় তারকাদের বিশ্রাম দিতে পারে।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ মে রাওয়ালপিন্ডিতে, আর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ জুন লাহোরে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আইপিএল ব্যস্ততায় পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে অস্ট্রেলিয়া
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আইপিএল ব্যস্ততায় পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬